Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সদরে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির, প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম রসূল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:১৪ পিএম
যশোর সদরে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির, প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম রসূল

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সদর উপজেলার রূপদিয়ার মুন্সী কমিউনিটি সেন্টারে এ শিক্ষা শিবির শুরু হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সদর উপজেলার রূপদিয়ার মুন্সী কমিউনিটি সেন্টারে এ শিক্ষা শিবির শুরু হয়। দিনব্যাপী এই শিবিরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক রুকন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিক ও আদর্শ নেতৃত্ব তৈরি করার কাজ করে যাচ্ছে। রুকনদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে তা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় যে অস্থিরতা ও নৈতিক অবক্ষয় চলছে, তা থেকে উত্তরণে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের বিকল্প নেই। এজন্য প্রত্যেক রুকনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা শাখার আমীর অধ্যাপক আশরাফ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখা সেক্রেটারি আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী শিবিরে রুকনদের জন্য কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী আন্দোলনের গুরুত্ব, সাংগঠনিক শৃঙ্খলা ও রিপোর্ট সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দারস পেশ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সেশনে ভাগ করে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)