নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন যশোর কোতোয়ালি থানার মথুরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার বিকেলে জামতলা বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হোসাইন। পথে জামতলা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে যশোর নোয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।