Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৮:০৬ পিএম
কোটচাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে ১০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ

ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০টি পরিবারের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি প্রবীর কুমার এবং কোটচাঁদপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যজোটের পৌর সভাপতি শান্তি বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে এসব শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

১০০টি পরিবারের মাঝে শাড়ি বিতরণের এ উদ্যোগকে দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের একটি মানবিক প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)