নিজস্ব প্রতিবেদক
সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাতে রাসুল ও কাওয়ালী সন্ধ্যা-২০২৬’। জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ, যশোরের আয়োজনে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় শহরের মুন্শী মেহেরউল্লাহ (টাউন হল) ময়দানে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ও শিল্পীগোষ্ঠী হিসেবে ইসলামী সংগীত ও কাওয়ালী পরিবেশন করবেন, শিল্পী এড. রোকনুজ্জামান, তারার মেলা শিল্পী গোষ্ঠী, যশোর, যশোর সাংস্কৃতিক সংসদ, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, যশোর।
আয়োজক সংস্থা 'জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ, যশোর'-এর পক্ষ থেকে সংস্কৃতিমনা সর্বস্তরের জনগণকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রন জানানো হয়েছে।