Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী পীর-বলুহ্ দেওয়ান মেলার উদ্বোধন

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪২ পিএম
চৌগাছায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী পীর-বলুহ্ দেওয়ান মেলার উদ্বোধন

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী পীর-বলুহ্ দেওয়ান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সাবিরা সুলতানা।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মেলায় রকমারি পণ্যের দোকানপাট ও বর্ণিল নানা আয়োজন বসেছে। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ এখন মুখরিত।

স্থানীয়রা জানান, পীর-বলুহ্ দেওয়ান মেলা চৌগাছার অন্যতম প্রাচীন ও লোকজ সংস্কৃতির মিলনমেলা। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)