Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলে চৌগাছার ফয়সাল

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০০ পিএম
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলে চৌগাছার ফয়সাল

হামিম ফয়সাল মৃধা ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছার তরুণ ফুটবলার হামিম ফয়সাল মৃধা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ট্রায়ালে সুযোগ পেয়েছেন। 'ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল-২০২৬' সামনে রেখে বাফুফে আয়োজিত এই প্রাথমিক বাছাইয়ে ডাক পাওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনে উল্লাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।

চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে নির্বাচিত তরুণ খেলোয়াড়দের নিয়ে আজ সোমবার থেকে যশোরের ঐতিহ্যবাহী শামস-উল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে নিজের শারীরিক সক্ষমতা ও খেলার দক্ষতা প্রমাণ করে মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ফয়সালের সামনে।

চৌগাছার সন্তান ফয়সাল জাতীয় অনূর্ধ্ব-১৫ দলের প্রাথমিক ট্রায়ালে ডাক পাওয়ার খবরে পরিবার, স্বজন, সতীর্থ ও স্থানীয় ক্রীড়ানুরাগীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তাঁরা সবাই ফয়সালের সাফল্য কামনা করে শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, ফয়সালের গতি ও বল কন্ট্রোল প্রশংসনীয়। নিয়মিত কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে তিনি অনায়াসেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন। তাঁর এই অর্জন চৌগাছার অন্য তরুণদেরও ফুটবলের মাঠমুখো হতে অনুপ্রাণিত করবে।

প্রতিভা ও পরিশ্রমে ভর করে হামিম ফয়সাল মৃধা চূড়ান্ত দলে নিজের নাম লেখাবেন এবং ভবিষ্যতে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন—এমনটাই প্রত্যাশা চৌগাছাবাসীর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)