Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, আশাবাদী ফিফা প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০২:১২ পিএম
আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, আশাবাদী ফিফা প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ ফুটবল আসর 'ফিফা আসিয়ান কাপ ২০২৬'-এ অতিথি দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক ম্যাচ ক্যালেণ্ডারের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে কাজে লাগিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তাঁর মতে, এ প্রতিযোগিতা আঞ্চলিক ফুটবলের সামগ্রিক মান উন্নত করার পাশাপাশি ফুটবলপ্রেমীদের আন্তর্জাতিক মানের জমজমাট এক টুর্নামেন্ট উপহার দেবে।

​আগামী ২৪ সেপ্টেম্বর পর্দা উঠে ৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৪ দেশের এই আসর। আয়োজক দেশ ইন্দোনেশিয়া ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ এবং বাংলাদেশসহ ৩টি আমন্ত্রিত অতিথি দল এতে অংশ নিচ্ছে। মূল পর্ব বা 'ডিভিশন ১'-এ স্বাগতিক ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মতো শক্তিশালি প্রতিপক্ষের সঙ্গে শক্ত লড়াইয়ে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রায় ২০০ কোটি মানুষের এই বিশাল অঞ্চলে ফুটবলের প্রসার ও তুমুল উন্মাদনা বাড়াতেই ফিফার এই বিশেষ উদ্যোগ।

​টুর্নামেন্টের তাৎপর্য তুলে ধরে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানান, আন্তর্জাতিক বিরতির নির্দিষ্ট সময়ে জাতীয় দলগুলোর জন্য কার্যকর ও প্রতিযোগিতামূলক ফুটবলের পরিবেশ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলীয় বন্ধনকে আরও মজবুত করার পাশাপাশি ফুটবল অনুরাগী কোটি ভক্তের জন্য দারুণ সব আন্তর্জাতিক মুহূর্ত উপহার দেবে।'

​গ্রুপপর্বে মোট তিনটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ২৫ সেপ্টেম্বর জাকার্তার ঐতিহ্যবাহী গেলোরা বান কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবেন জামাল ভূঁইয়ারা; যা বাংলাদেশ সময় বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে ও একই সময়ে ২৮ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। পরবর্তীতে ১ অক্টোবর গ্রুপপর্বের শেষ রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)