Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিজেদের সিট ছেড়ে প্রবীণ সমর্থকদের সম্মান জানালেন কোমো কর্তারা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৮ পিএম
নিজেদের সিট ছেড়ে প্রবীণ সমর্থকদের সম্মান জানালেন কোমো কর্তারা

ইতালিয়ান ক্লাব কোমোর জন্য কালকের রাতটি সাধারণ কোনো রাত না—এটি হবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অভিষেক ম্যাচের রাত। এমন এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে ক্লাবের শীর্ষ কর্তারা নিজেদের জন্য বরাদ্দ করা সেরা সিটগুলো ছেড়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন। ক্লাবটির প্রেসিডেন্ট মিরওয়ান সুয়ারসো এবং পরিচালনা পর্ষদের সদস্যরা নিজেদের সিটগুলো ছেড়ে দিয়েছেন দলের সবচেয়ে বয়ো জ্যেষ্ঠ ও অনুগত সমর্থকদের জন্য।

​সুযোগটি পাচ্ছেন কেবল ১৯৫০ সাল বা তার আগে জন্ম নেওয়া কোমো সমর্থকরা। দীর্ঘ কয়েক দশক ধরে ক্লাবের ভালো-মন্দ সময়, উত্থান কিংবা পতন—সব পরিস্থিতিতেই যারা অবিচল থেকেছেন গ্যালারিতে, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ। মূলত কোনো ভিআইপি বা পরিচালনা পর্ষদের সদস্য নয়, বরং যেসব সমর্থক জীবনের প্রতিটি পদে কোমোর সাথে থেকেছেন, সেই প্রবীণ অনুরাগী দলের কাছেই ঐতিহাসিক রাতের স্মৃতিময় অভিজ্ঞতাটি উপহার দিতে চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ক্রীড়াবিশ্বে দারুণ প্রশংসিত হচ্ছে, যা ফুটবল সংস্কৃতিতে ভক্তদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধার এক অনন্য নিদর্শন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)