Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে দারুণ এক সুখবর পেলেন মারুফা আক্তার। বল হাতে একের পর এক নজরকাড়া পারফরম্যান্সে এবার র‍্যাঙ্কিংয়ে বিশাল এক লাফ দিয়েছেন বাংলাদেশের এই ২১ বছর বয়সী উদীয়মান পেসার। পৌঁছে গেছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায়।

মঙ্গলবার (২৩ জুলাই) নারীদের আন্তর্জাতিক ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে সেরা পারফরমারদের তালিকায় নাম লিখিয়েছেন মারুফাসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার। পেসার মারুফা ছাড়াও উন্নতি হয়েছে অফ স্পিনার সুলতানা খাতুন, ব্যাটার সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার দোলার।

এশিয়া কাপের চলমান আসরে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন মারুফা। এরপরের ম্যাচেই শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ২১ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ধারাবাহিক এই নৈপুণ্যের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস পেস সেনসেশন। বর্তমানে তার অর্জিত রেটিং পয়েন্ট ৬২২—যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের মে মাসে ৬০৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছিলেন তিনি।

মারুফার পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন অফ স্পিনার সুলতানা খাতুনও। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ১৪ রানে ১ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে স্পিন ডিপার্টমেন্টে অন্য দুই তারকা নাহিদা খাতুন ও রাবেয়া খাতুনের পজিশনে কিছুটা অবনতি হয়েছে। ১ ধাপ পিছিয়ে রাবেয়া অবস্থান করছেন ২১ নম্বরে এবং ৪ ধাপ নিচে নেমে নাহিদার বর্তমান অবস্থান ৩২ নম্বরে।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ শীর্ষ বিশে জায়গা না পেলেও র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি দেখা গেছে। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১ ধাপ এগিয়ে উঠেছেন ২১ নম্বরে। অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে ইনিংস গড়তে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলা সোবহানা মোস্তারি ৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। এছাড়া তরুণ ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৬২ নম্বরে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)