Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘোপের অনলাইন জুয়ার আস্তানায় নারী, আটক ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩১ পিএম
ঘোপের অনলাইন জুয়ার আস্তানায় নারী, আটক ৪ জন কারাগারে

ছবি: ধ্রুব নিউজ

যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন—মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার, মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি এবং রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা/পর্নোগ্রাফি ও জুয়া আইনে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মন্ডলের বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও কয়েকজন পালিয়ে যান।

অভিযানকালে আটক ব্যক্তিদের নিকট থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন (যার মধ্যে একটি ওপ্পো এ-৭), বিভিন্ন মোবাইল অপারেটরের ৫৭টি ব্যবহৃত ও অব্যবহৃত সিমকার্ড এবং অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ই-ট্রানজেকশন বা ইলেকট্রনিক আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের যশোর জেলহাজতে পাঠানো হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)