Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জমি দখল ও হামলার অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:৩২ পিএম
যশোরে জমি দখল ও হামলার অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

ঝিকরগাছার বারবাকপুরে জমি জবরদখল, গাছ কেটে নেওয়া, হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জান্নাতুন নাহার মোহনা নামে এক কলেজ ছাত্রী। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার প্রত্যাহার এবং অভিযুক্ত নাজমুল আকরাম রকিসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহনা জানান, তাদের স্বত্বদখলীয় জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু আদালতের তোয়াক্কা না করে অভিযুক্ত রকি ও তার সহযোগীরা বারবার বেআইনিভাবে জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যাচ্ছে, জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং পরিবারটিকে একের পর এক হামলা ও হত্যার হুমকি দিচ্ছে।

নিজের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বিবরণ দিয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল প্রতিপক্ষের হামলায় তিনি নিজে, তার বাবা মোজাম্মেল হোসেন ও মা নাসিমা বেগম গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে মাটিতে ফেলে গলা চেপে ধরে হত্যার চেষ্টাও চালায়। এরপরও থেমে থাকেনি প্রতিপক্ষ; গত ১০ মে এবং ১৯, ২১ ও ৩০ জুলাই আবারও তাদের জমিতে গিয়ে গাছ কেটে নেওয়া হয় ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই কলেজ ছাত্রী বলেন, “এসব ঘটনায় ঝিকরগাছা থানায় অন্তত আটটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেয়নি। উল্টো থানার ওসি গোলাম কিবরিয়া অভিযুক্তদের পক্ষ অবলম্বন করে কাজ করছেন।”

সংবাদ সম্মেলন থেকে জান্নাতুন নাহার মোহনা ও তার পরিবার নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘটনার সাথে জড়িত নাজমুল আকরাম রকিসহ সকল অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঝিকরগাছা থানার বিতর্কিত ওসি গোলাম কিবরিয়াকে দ্রুত প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)