Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১১ মৎস্যচাষি ও উদ্যোক্তা পেলেন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০১:৫৮ পিএম
যশোরে ১১ মৎস্যচাষি ও উদ্যোক্তা পেলেন সম্মাননা

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ছবি: ধ্রুব নিউজ

’রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং জেলা পর্যায়ের সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

​রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অতিথিরা পৌর পার্ক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

​পোনা অবমুক্তকরণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুন।

​সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডা. এস এম তানভিরুল ইসলাম হক, জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গুলদার, সেক্রেটারি শামসুদ্দীন চৌধুরী সুমন।

আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন যশোরের সভাপতি মাসুদুর রহমান। এছাড়া মৎস্যচাষি ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন অশোক রায়, মনিরুল ইসলাম ও পোনা ব্যবসায়ী আলামিন মৃধা।
​অনুষ্ঠানে মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ের ১১ জন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তার হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি, যশোরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মৎস্য কর্মকর্তা, হ্যাচারি মালিক, খামারি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)