Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে বিএনপির বৃক্ষরোপন

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০১:৩৮ পিএম
বেনাপোলে বিএনপির বৃক্ষরোপন

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। ছবি: ধ্রুব নিউজ

দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের উদ্যোগে মা ও শিশু শয্যাবিশিষ্ট ১০ শয্যার হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবেদার আলী, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, নামাজগ্রাম-দুর্গাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রায়হানুজ্জামান দ্বীপু, সিনিয়র সহসভাপতি মীর আলম, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)