Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেন চুল ছোট করেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন কারণ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১১:৪০ পিএম
কেন চুল ছোট করেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন কারণ

বিশ্বকাপজয়ী স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেয়া ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

ফুটবল মাঠে তার কোঁকড়ানো লম্বা চুলের স্টাইল আলাদাভাবেই চোখে পড়ে। স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়াকে তার এই চেনা রূপেই অভ্যস্ত ফুটবল বিশ্ব। কিন্তু কখনোই কি মনে প্রশ্ন জেগেছে, কেন তিনি কখনোই চুল কাটেন না কিংবা শক্ত করে বেঁধে খেলেন না? অনেকেই হয়তো ভেবেছিলেন এটি শুধুই তার ব্যক্তিগত স্টাইল ফ্যাশন, তবে সত্যটা লুকিয়ে রয়েছে এক বাবা হিসেবে তার সীমাহীন ভালোবাসায়।

​সম্প্রতি ছেলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এক আবেগঘন সত্য প্রকাশ করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। কুকুরেয়া জানান, তার বড় চুল কেবল ফ্যাশন নয়, বরং এর পেছনে রয়েছে তার অটিজমে আক্রান্ত ছেলের বিশেষ অনুভূতি।

​নিজের চুলের রহস্য উন্মোচন করে কুকুরেয়া বলেন,

​"আমি আমার চুল কাটি না বা শক্ত করে বেঁধে রাখি না, কারণ আমার ছেলে অটিজমে আক্রান্ত। মাঠে আমাকে চেনা তার জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু চুল খোলা থাকলে সে সহজেই বুঝতে পারে ওটা আমি।"

​অটিজমে আক্রান্ত শিশুদের জন্য অনেক সময় বিশাল স্টেডিয়ামের ভিড় কিংবা চেনা মানুষদের দূর থেকে শনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কুকুরেয়ার বড় চুলের সিগনেচার লুকটি তার ছেলের জন্য বাবাকে মাঠের হাজারো খেলোয়াড়ের ভিড়ে চেনার প্রধান মাধ্যম।

​মাঠের পারফরম্যান্সে একের পর এক জয় ছিনিয়ে আনার পাশাপাশি বাবার দায়িত্ব পালনে কুকুরেয়ার এমন মানবিক দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সমর্থকরা তার এই পিতৃত্বের আবেগকে সাধুবাদ জানাচ্ছেন। খেলার জগতের পাশাপাশি বাবা হিসেবে তার এই উদ্যোগকে বলা হচ্ছে ভালোবাসার এক অনন্য উদাহরণ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)