নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
উৎসবমুখর পরিবেশে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুক্তাদিরুল হক তুষার ও রাজ আলী রাজু। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মকলেছুর রহমান।
নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সংগঠনের মোট ৬২ জন ভোটারের সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩টি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী:
‘ট্যাংকি’ প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজ মোল্যা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির (‘টিউবওয়েল’ প্রতীক) পেয়েছেন ২৪ ভোট।
‘রজনীগন্ধা’ প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়ে সহ-সভাপতি বিজয়ী হয়েছেন শরীফ মুকতি মাহমুদ তিলক। তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান (‘ঘড়ি’ প্রতীক) পেয়েছেন ২৮ ভোট।
‘সাইকেল’ প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মঈনুদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-আমীন (‘চেয়ার’ প্রতীক) পেয়েছেন ৩০ ভোট।
‘ফুটবল’ প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুকুর আলী টুকু। তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হোসেন (‘মোরগ’ প্রতীক) পান ২৪ ভোট।
‘কাঁঠাল’ প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম বাবু। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন (‘দরজা’ প্রতীক) পান ২৭ ভোট।
‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ বিজয়ী হয়েছেন নান্নু হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম তাহমিদুর রহমান (‘কলম’ প্রতীক) পেয়েছেন ২৬ ভোট।
‘আম’ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম হোসেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তাফিজুর রহমান পান ১৮ ভোট।
ছয়টি নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন— আরমান হোসেন (৪৭ ভোট), মাহবুব (৪২ ভোট), আলমগীর হোসেন (৩০ ভোট), মাহিম ইসলাম মুন (২৯ ভোট), মোতালেব (২৮ ভোট) এবং মনির মিস্ত্রি (২৭ ভোট)।
এ পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোট পেয়েছেন— জাহাঙ্গীর হোসেন (বই—২৫ ভোট), জালাল আহমেদ (আপেল—২৪ ভোট), আমিনুর রহমান (মই—২৩ ভোট), মুজিবুর রহমান (চশমা—২৩ ভোট) এবং নূর ইসলাম মোল্লা (ছাতা—২৭ ভোট)।