Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোচের দায়িত্ব নিয়ে জার্মান ভক্তদের উদ্দেশ্যে কড়া বার্তা ইউর্গেন ক্লপের

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৬:৪৩ পিএম
কোচের দায়িত্ব নিয়ে জার্মান ভক্তদের উদ্দেশ্যে কড়া বার্তা ইউর্গেন ক্লপের

২০২৬ বিশ্বকাপের পরপরই জার্মান দলের দায়িত্ব নিয়েছেন ইউর্গেন ক্লপ ছবি: সংগৃহীত

জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেই সমর্থকদের উদ্দেশে এক নজিরবিহীন কড়া বার্তা দিলেন ইউর্গেন ক্লপ। জার্মানির ডাগআউটে নিজের নতুন অধ্যায় শুরু করতেই কোনো রকম লুকোছাপা না করে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন এই মাস্টারমাইন্ড। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জার্মান ফুটবলকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতেই এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

​তবে দায়িত্ব নেওয়ার পর মুহূর্তেই সমর্থকদের সামনে একটি পরিষ্কার সীমানা নির্ধারণ করে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক এই ম্যানেজার।

​‘নিজের জন্য আসি নি, এসেছি জার্মান ফুটবলের স্বার্থে’

​প্রথম সংবাদ সম্মেলনেই ক্লপ স্পষ্ট করেন যে, জাতীয় দলের কোচ হওয়ার সিদ্ধান্তটি তাঁর নিজের কোনো ব্যক্তিগত অর্জনের খাতা ভারী করার জন্য নয়। সাম্প্রতিক সময়ে জার্মান ফুটবল যে বিপর্যয় ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে দলকে টেনে তোলাই তাঁর মূল লক্ষ্য।

​ক্লপ স্বীকার করেন, তাঁর আগে হুলিয়ান নাগেলসম্যান কিংবা টমাস টুশেল (টুখেল) ডাগআউটে থাকাকালীন সমর্থকদের কাছ থেকে যে ধরনের তীব্র সমালোচনা ও আচরণের মুখোমুখি হয়েছেন, তা তিনি খুব কাছ থেকেই লক্ষ্য করেছেন। সেই কঠিন পরিবেশের কথা জানা সত্ত্বেও তিনি ডাই মানশাফটদের দায়িত্ব নিতে পিছপা হননি।

​জার্মানির সমর্থকদের ফুটবলপ্রেম ও আবেগের মাত্রা জানা থাকলেও প্রথম দিনেই ভক্তদের জন্য একটি লাল দাগ টেনে দিয়েছেন ক্লপ। দলের পারফরম্যান্স, ট্যাকটিক্স কিংবা খেলোয়াড় নির্বাচন নিয়ে যেকোনো কড়া সমালোচনা হাসিমুখে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে পরিবারের সুরক্ষার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ৫৬ বছর বয়সী এই জার্মান কোচ।

​ক্লপের কড়া বার্তা:

“ফুটবল নিয়ে হাজারটা সমালোচনা করুন, কোনো সমস্যা নেই। মাঠের পারফরম্যান্স খারাপ হলে আমাকে যা ইচ্ছা বলতে পারেন, আমি মেনে নেব। কিন্তু খবরদার, আমার পরিবারকে যদি এর মধ্যে টানা হয় বা তাদের ওপর কোনো আক্রমণ করা হয়, তবে আমি এক মুহূর্তও সময় নেব না— সঙ্গে সঙ্গে বরখাস্তের চিঠি ছাড়াই পদত্যাগ করে চলে যাব।”

​আধুনিক ফুটবলে হাই-প্রোফাইল কোচদের ছাঁটাই বা চুক্তি বাতিলের সময় ফুটবল বোর্ডগুলোকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হয়। তবে ক্লপ হাঁটলন একেবারে বিপরীত পথে। সমর্থকদের পাশাপাশি জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনকেও এক অভাবনীয় বার্তা দিয়ে রাখলেন তিনি।

​ক্লপ যোগ করেন, “যদি কখনো মনে হয় আমি এই পদের জন্য যথেষ্ট ভালো নই বা দলকে এগিয়ে নিতে পারছি না, তবে পেছনে ফিসফিসানি না করে সোজা আমার সামনে এসে বলুন। কথা দিচ্ছি, এক সেন্ট ক্ষতিপূরণও দাবি করব না। স্রেফ হ্যান্ডশেক করে নিজে থেকেই সরে দাঁড়াব।”

​দায়িত্ব গ্রহণ করেই ক্লপের এমন সৎ, সাহসী ও স্পষ্টভাষী বার্তা ক্রীড়াবিশ্বে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। দায়িত্বের শুরুতেই কোনো কোচের এমন অল-অর-নাথিং মনোভাব খুব কমই দেখা যায়। এখন দেখার বিষয়, ক্লপের এই কঠোর ও প্রফেশনাল মানসিকতা জার্মান জাতীয় দলকে মাঠে কতটা বদলে দিতে পারে এবং জার্মান ভক্তরা প্রিয় কোচের এই শর্তগুলোকে কীভাবে সসম্মানে গ্রহণ করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)