নিজস্ব প্রতিবেদক
মারাত্মক আহত রুবেল ও হুমায়ুন ছবি: ধ্রুব নিউজ
যশোরে বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাতনামা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হক বিস্কুট কোম্পানির দুই কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপা
বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত পৌণে ১০টার দিকে যশোর নিউমার্কেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকূপা গ্রামের রুবেল (৩০) এবং সাতক্ষীরা জেলার বাসিন্দা হুমায়ুন কবির (৪০)। তারা উভয়েই হক বিস্কুট কোম্পানিতে কর্মরত আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিউমার্কেট এলাকা থেকে রুবেল ও হুমায়ুন কবির পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনাকবলিত দুই জনের শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে এনে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে।
ধ্রুব/টিএম