কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকারবঞ্চনার সার্বিক চিত্র তুলে ধরে ফ্যাক্ট-ফাইন্ডিং (তথ্য-অনুসন্ধান) প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র প্রশিক্ষণ কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় উন্নয়ন সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে অনুসন্ধানী প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এবং বক্তব্য দেন উই’র পরিচালক শরিফা খাতুন, উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ডিএইচআরএমও কুতুব উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর ছাব্দার হোসেন ও আলো ফেরদৌসীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অঞ্চলে নারীদের অধিকার রক্ষা এবং সহিংসতা নিরসনে মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও আইনি তদারকি জরুরি। এ ধরনের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন স্থানীয় প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা রাখবে।