Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে শিক্ষার্থীদের নিয়ে র‍্যাব-৬-এর মাদকবিরোধী মিটিং

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৯:৫৭ পিএম
যশোরে শিক্ষার্থীদের নিয়ে র‍্যাব-৬-এর মাদকবিরোধী মিটিং

শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ করেছে র‍্যাব-৬। ছবি: ধ্রুব নিউজ

শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।

বক্তব্যে মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, "মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজকেও চরম ক্ষতির দিকে ঠেলে দেয়।"

তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আরও বলেন, মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস ও অনলাইনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকতে হবে। একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সর্বাগ্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উক্ত সচেতনতামূলক সভায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)