Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা কমিটির সভা ও বর্ধিত অধিবেশন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:০৩ পিএম
যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা কমিটির সভা ও বর্ধিত অধিবেশন

ছবি: ধ্রুব নিউজ

যশোরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির বৈঠক ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের একটি স্থানীয় হোটেলে যশোর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন সরকার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন খান, নীতিমালা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসান ও সদস্য সচিব কামরুল ইসলাম হেলাল।

এ ছাড়া আট উপজেলার নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সভাপতি ফারুক আহম্মেদ, শার্শা উপজেলা সভাপতি আব্দুস সাত্তার, মণিরামপুর উপজেলা সভাপতি জয়ন্ত বসু, কেশবপুর উপজেলা সভাপতি আবুল হোসেন, চৌগাছা উপজেলা সভাপতি শরিফুল ইসলাম, অভয়নগর উপজেলা সভাপতি রজব আলী ফারাজী ও বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুর রশিদ।

অনুষ্ঠানে যশোর জেলার আটটি উপজেলার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়কসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক নানা বিষয়ে আলোচনায় অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)