Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নড়াইলে প্রতিবন্ধী আলীনুর হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০২:০০ পিএম
নড়াইলে প্রতিবন্ধী আলীনুর হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার আসামি রহমান শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। ছবি: ধ্রুব নিউজ

নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার আসামি রহমান শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। র‍্যাব-৬ (সিপিসি-৩ যশোর) ও র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার কথা বলে নিহত ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন রহমান শেখ। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত ১৮ জুলাই রাতে আলীনুর পাওনা টাকা ফেরত চাইলে তাঁকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়।

আলীনুর তাঁর ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রহমান শেখ ও তাঁর সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আলীনুরসহ তাঁর সঙ্গে থাকা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার রহমান শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)