Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে পরিত্যক্ত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:০৮ পিএম
বেনাপোলে পরিত্যক্ত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

 যশোরের বেনাপোল সীমান্তবর্তী বড়আচড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আমবাগান থেকে এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়আচড়া গ্রামের আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)