Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে  ভরণপোষণ না পিতার মামলায় আটক পুত্র  মিন্টু বিশ্বাস কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৯:১২ পিএম
অভয়নগরে  ভরণপোষণ না পিতার মামলায় আটক পুত্র  মিন্টু বিশ্বাস কারাগারে

যশোরের অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় আটক ছেলে মিন্টু বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার অভয়নগর থানা পুলিশ তাঁকে আটক করে আদালতে সোপর্দ করলে বিচারক এই আদেশ দেন। অভিযুক্ত মিন্টু বিশ্বাস অভয়নগরের দিঘীরপাড় গ্রামের ভুক্তভোগী বৃদ্ধ আজগর আলী বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধ আজগর আলী বিশ্বাস একজন দরিদ্র কৃষক। দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে তাঁর ছেলে মিন্টু বিশ্বাস তাঁকে ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি বাবার বসতভিটার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য তিনি বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায়, গত ২৫ জুন সকালে আজগার আলী বিশ্বাস নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় আসামি মিন্টু বিশ্বাস আবারও বসতভিটার জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ছেলে মিন্টু বিশ্বাস তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় বৃদ্ধ আজগর আলী বিশ্বাসের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিন্টু বিশ্বাস হুমকি দিয়ে চলে যান।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে ভুক্তভোগী বাবা আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশে গত ৭ জুলাই অভিযোগটি অভয়নগর থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। পুলিশ মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে আসামি মিন্টু বিশ্বাসকে আটক করে এবং বুধবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)