Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় দুই আসামি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:৪৩ পিএম
পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় দুই আসামি আটক

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় দুই আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের শাহিন সিদ্দিকীর ছেলে অনিক মোল্লা এবং শরিফুল ইসলামের ছেলে রেশান মাহমুদ। রোববার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ মার্চ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আবু সাঈদের সাথে ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই সাঈদ স্ত্রীর কাছে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। পরবর্তীতে সাঈদ বিদেশে যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকে ২ লাখ টাকা নেন।

গত বছরের ১২ মার্চ সাঈদ বিদেশে পাড়ি জমান। বিদেশ থাকা অবস্থায় ফোন ও ভিডিও কলে কথা বলার সময় স্বামী-স্ত্রী একান্ত কিছু কথোপকথন ও ভিডিও ধারণ করে রাখেন সাঈদ। পরবর্তীতে তিনি সেই ভিডিও তার ভাগ্নে রেশান মাহমুদের কাছে পাঠিয়ে দেন। এরপর রেশান সেই ভিডিও অনিক মোল্লার কাছে প্রদান করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১৪ জুলাই আসামি অনিক ভুক্তভোগীর ইমো নম্বরে ওই ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে স্বামী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে ওই দুই আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)