Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বাসপোড়ানো মামলায় আটক ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০১:২৮ এ এম
যশোরে বাসপোড়ানো মামলায় আটক ৫ জন কারাগারে

যশোরের উপশহরে  বাসপোড়ানো নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার আটক ৫ জনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলো, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শেখহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা রফিকুল আলমের ছেলে কায়েস আহম্মেদ রিমু, শংকরপুর আশ্রম রোড এলাকার যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনের ছেলে রোবায়েত হোসেন রোহান, শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, পুলিশ লাইন এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এবং খড়কি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করে রাখা ছিল। পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বাসের মালিক মনিরুল ইসলাম নাশকার অভিযোগে দুই জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত কালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। সোমবার আটক ৫ জনকে এ মামলায় আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)