Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:২৪ এ এম
চৌগাছায় যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসমান ও সুজা নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ রোববার আসরের নামাজের পর সিংহঝুলী ইউনিয়নের খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের বাসিন্দা ছবেদ আলীর ছেলে।

নিহতের বাবা ছবেদ আলী ও ছোট ভাই রাশেদ জানান, আতিয়ার প্রতিদিন সকালে বাড়ি ফিরলেও আজ রোববার যাননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রোববার বিকেলে নিহতের ভাতিজা হাসান পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদের ভাষ্য, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)