Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্টারমারের পদত্যাগের পরপরই শপথ নিলেন অ্যান্ডি বার্নহ্যাম, তিনিই কি পরবর্তী প্রধানমন্ত্রী

আন্কর্জাতিক ডেস্ক আন্কর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ১১:০০ পিএম
স্টারমারের পদত্যাগের পরপরই শপথ নিলেন অ্যান্ডি বার্নহ্যাম, তিনিই কি পরবর্তী প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মেকারফিল্ড আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন।

স্টারমারের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তের পর ব্রিটিশ রাজনীতিতে যখন তীব্র আলোড়ন চলছে, ঠিক তখনই তিনি শপথ নিলেন।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান এমপি হিসেবে যাতে তিনি দলীয় নেতৃত্বের দৌড়ে অংশ নিতে পারেন, সেই উদ্দেশেই এই বিশেষ উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। তবে বার্নহ্যাম সংসদে তাঁর আসনটি ঠিকঠাক গ্রহণ করার আগেই দলের ভেতর থেকে আসা প্রচণ্ড চাপের মুখে সোমবার পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর স্টারমারের বিদায়ের পরপরই বার্নহ্যাম দেশের সর্বোচ্চ পদের জন্য লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
 

কেন বার্নহ্যামই পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে
লেবার পার্টি ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসার দুই বছর পার হতে না হতেই কিয়ার স্টারমারের জনপ্রিয়তা ও কর্তৃত্ব সম্পূর্ণ ভেঙে পড়ে। বিপরীত দিকে নাইজেল ফারাজের ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’ এবং বামপন্থী ‘গ্রিন পার্টি’র জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। অতি সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টি যখন মুখ থুবড়ে পড়েছিল, ঠিক তখনই মেকারফিল্ড উপনির্বাচনে রিফর্ম ইউকে-কে বিশাল ব্যবধানে হারিয়ে একচেটিয়া জয় পান বার্নহ্যাম।

বার্নহ্যামের সহযোগীদের দাবি, স্টারমারের ব্যর্থতার কারণে লেবার পার্টির যে রাজনৈতিক পতন শুরু হয়েছে, তা ঠেকানোর ক্ষমতা এই মুহূর্তে কেবল অ্যান্ডি বার্নহ্যামেরই রয়েছে। এই বিপুল জনপ্রিয়তার কারণে সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত বার্নহ্যামই ছিলেন একমাত্র প্রার্থী, যিনি লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকেরা তাঁকে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে ‘ফেবারিট’ মনে করছেন।

এই লড়াইয়ে বার্নহ্যামের পেছনে অন্যতম বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। গত মাসে স্টারমার সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন স্ট্রিটিং এবং যেকোনো ধরনের দলীয় নেতৃত্ব নির্বাচনের লড়াইয়ে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন। তবে সোমবার বার্নহ্যামের বিশাল জনপ্রিয়তার মুখে নিজের দাবি ছেড়ে দিয়ে তিনি বার্নহ্যামের প্রতিই তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

আজ সোমবার কমন্স সভায় সংসদ সদস্য হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের শপথ নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষ হতেই সেখানে উপস্থিত লেবার পার্টির সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়। সংসদ ভবনে প্রায় ২০০ জন লেবার এমপির উপস্থিতিতে হর্ষধ্বনি ও করতালির মধ্য দিয়ে বার্নহ্যামকে স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে তিনি সহকর্মীদের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। কিয়ার স্টারমারের পদত্যাগের পর দলের হাল কে ধরবেন—তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, বার্নহ্যামের এই রাজকীয় পদার্পণ ও দলীয় এমপিদের জোরালো সমর্থন তা অনেকটাই পরিষ্কার করে দিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)