Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতাকে অপসারণ, অভিষেক ‘সাসপেন্ড’

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ১১:০৩ পিএম
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতাকে অপসারণ, অভিষেক ‘সাসপেন্ড’

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে চলমান রাজনৈতিক সংকট নতুন মাত্রা পেয়েছে। দলের বিদ্রোহী শিবিরের ডাকা বিশেষ সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার কলকাতার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বিদ্রোহী নেতারা নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি করে নতুন জাতীয় কর্মসমিতি গঠনের ঘোষণা দেন। বৈঠকে প্রাক্তন মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

নতুন ৩০ সদস্যের জাতীয় কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিনকে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রথীন ঘোষকে। কোষাধ্যক্ষ হয়েছেন আখরুজ্জামান খান। পাশাপাশি ১১ সদস্যের একটি কোর কমিটিও গঠন করা হয়েছে।

বিদ্রোহী শিবিরের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় কর্মসমিতির মেয়াদ শেষ হওয়ার পর সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কাটাতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কাঠামোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি। তাঁকে কেবল ‘পরামর্শদাতা’ হিসেবে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে ব্যবহৃত ব্যানারে ‘অল ইন্ডিয়া তৃণমূল’ নাম ও জোড়াফুল প্রতীক থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। পরিবর্তে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের ছবি ব্যবহার করা হয়।

বিদ্রোহী নেতাদের দাবি, বিপুলসংখ্যক বিধায়ক, প্রাক্তন কাউন্সিলর এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদের সঙ্গে রয়েছেন। একইসঙ্গে রাজ্য কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তারা জানিয়েছে।

এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে বড় ভাঙনের ঘটনা ঘটেছে। সোমবার শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-এর ছয়জন লোকসভা সদস্য আনুষ্ঠানিকভাবে একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেন।

দলবদলকারী সংসদ সদস্যরা হলেন- সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। তারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে শিণ্ডে শিবসেনার সঙ্গে নিজেদের একীভূত করার ইচ্ছার কথা জানিয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মহারাষ্ট্রে শিবসেনার এই ভাঙন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)