Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১২ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৬:৪৭ পিএম
যশোরে ১২ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

ভাগ্নে ইমন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শীর্ষ সন্ত্রাসী এবং ১২ মামলার আসামি ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন শহরের রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দেশবিরোধী এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে ইমন ওরফে ভাগ্নে ইমনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ আরও জানায়, আটক শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে খুন, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)