Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক রাতে দুই নারীকে ধর্ষণ! যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১০:৪৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:০২ এ এম
এক রাতে দুই নারীকে ধর্ষণ! যুবক আটক

আটক রকি ছবি: ধ্রুব নিউজ

যশোরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় এক রাতে দুই নারীকে ধর্ষণের অভিযোগে রকি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ঘটনার পরপরই অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাইরে থাকার সুযোগে কৌশলে ঘরে প্রবেশ করে রকি। অন্ধকারে প্রথমে সে গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে গৃহবধূ জেগে উঠে বিষয়টি টের পেলে তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখায় রকি। এরপর সে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েটিকেও ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি জানার পর গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানায় যোগাযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ গভীর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করতে সক্ষম হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ভুক্তভোগী দুজনকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুপুরের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে আসামি এবং ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)