Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেড ক্রিসেন্টে সেমিনার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:৪৮ পিএম
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেড ক্রিসেন্টে সেমিনার

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে আজ বুধবার (১০ জুন) শহরের রেড ক্রিসেন্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। তিনি ডেঙ্গুর লক্ষণ ও এর প্রতিকারে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং রেড ক্রিসেন্টের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ডেঙ্গু মোকাবেলায় আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)