Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় বাড়ির পাশে বাঁশবাগানে মিলল যুবকের মরদেহ

ঝিকরগাছা প্রতিনিধি ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:২৮ এ এম
ঝিকরগাছায় বাড়ির পাশে বাঁশবাগানে মিলল যুবকের মরদেহ

ঝিকরগাছা থানা ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৬টায় যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন পৌরসভার কীর্তিপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান। নিহত মিম (৩৫) কীর্তিপুর এলাকার মশিয়ার রহমানের ছেলে।

নিহতের স্ত্রী নিলা খাতুন সাংবাদিকদের বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। তিনি তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরে তিনি আর সেখানে যাননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগানে মরদেহ দেখে পথচারীরা পুলিশের খবর দেয়। ওসি বলেন, নিহতের মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)