Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৩:৫০ পিএম
বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায়  ‘ভাইপো রাকিব’ আটক

কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব ছবি: সংগৃহীত

যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী ও ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই অলোক কুমার দে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অনুপস্থিত থাকায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়া আলমগীর হত্যা মামলার অন্য আসামিদের জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে আসায় তাকে আটক করা হয়।

বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)