Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

❒ বাসাভাড়া চেয়ে না পেয়ে বাড়ির মালিককে রক্তাক্ত করেন পীরবাড়ি এলাকার শাহ মাহমুদ

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:৫৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৯:৫৯ এ এম
অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে বাসা ভাড়া চেয়ে না পেয়ে বাড়ির মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নিজবাড়ি ‘আনিছ প্লাজা’র সামনে ধনাঢ্য ব্যবসায়ী আনিছুর রহমানকে (৫৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আনিছুর সাতক্ষীরার কলারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি নওয়াপাড়ায় সপরিবারে বসবাস ও ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, পীরবাড়ী এলাকার শাহ মাহমুদ ওই ব্যবসায়ীর ভবন ‘আনিছ প্লাজা’য় একটি বাসা ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে ভাড়া দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ মাহমুদ ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল দিয়ে আনিছুরের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপান।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে ধরতে অভিযান চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)