চৌগাছা (যশোর) প্রতিনিধি
ভ্রাম্যমান আদালতের অভিযানে চৌগাছায় ৫০ কেজি ভেজাল দস্তা সার বিনষ্ট করা ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘রায় ট্রেডার্স’ ও ‘জিয়া ট্রেডার্স’ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ ও বিনষ্ট করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ এবং চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, গত জানুয়ারি মাসে সলুয়া বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স এবং রায় ট্রেডার্সের দুটি কোম্পানির দস্তা সার সন্দেহজনক মনে হওয়ায় তা ল্যাব টেস্টের জন্য যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (এসআরডিআই) পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, জিয়া ট্রেডার্সের ৪০ কেজি এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা সার ভেজাল। এর প্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সার বিনষ্ট করা হয়। আদালত জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা ও রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
ধ্রুব/টিএম