Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

শার্শা (যশোর) প্রতিনিধি শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৭:৩০ পিএম
নাভারণ মহিলা আলিম মাদ্রাসার  নতুন ভবনের উদ্বোধন

নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন ছবি: ধ্রুব নিউজ

 

 যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আজিজুর রহমান।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মাওলানা শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পাঠদানের অনুকূল পরিবেশ নিশ্চিত করবে বলে আমি আশা রাখি।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)