Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোর বোর্ডে এসএসসির গণিত পরীক্ষা

বহিষ্কার ২, অনুপস্থিত ২০৭৬ ও গাংনীতে কেন্দ্রসচিবসহ৩ জনকে অব্যাহতি

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৭:৩৩ পিএম
বহিষ্কার ২,  অনুপস্থিত ২০৭৬ ও গাংনীতে কেন্দ্রসচিবসহ৩ জনকে অব্যাহতি

ছবি: ফাইল

 

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসির গণিত (আবশ্যিক) পরীক্ষা রোববার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার কারণে মেহেরপুরের গাংনীতে কেন্দ্র সচিবসহ ৩ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার অনুষ্ঠিত গণিত (১০৯) পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল সেটে পরীক্ষা নেওয়ার কারণে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় (৫১৪) কেন্দ্রের দায়িত্বরত ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন— ওই কেন্দ্রের কেন্দ্র সচিব মিজানুর রহমান, ট্যাগ অফিসার মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্ব অবহেলা ও উদাসীনতার কারণে বোর্ডের পক্ষ থেকে তাদের আগামী দিনের সকল পরীক্ষার কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে চিঠি প্রস্তুত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরীক্ষায় নকলের দায়ে কুষ্টিয়া জেলার ফিলিপনগর কেন্দ্রের পরীক্ষার্থী (রোল: ৫৫২-১২৩৪৩৬) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কেন্দ্রের একজন পরীক্ষার্থীকে (রোল: ৩৮৩-২০৮৩৮১) বহিষ্কার করা হয়েছে।

এদিন বোর্ডের আওতায় ১০ জেলার ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ২২ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ১০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৬ জন শিক্ষার্থী, যা শতাংশের হিসেবে ১ দশমিক ৭০ শতাংশ। গত বছর এই একই পরীক্ষায় ১ হাজার ৯৭৩ জন অনুপস্থিত ছিল এবং ৫ জন বহিষ্কৃত হয়েছিল। গত বছরের তুলনায় এবার অনুপস্থিতির হার সামান্য বেড়েছে।

রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় গাংনীর ঘটনাটি ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমে কেন্দ্র সচিবের ভুলের বিষয়টি জানার পরপরই বোর্ড দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)