Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফেনসিডিল মামলায় তিন মাদক ব্যবসায়ির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৮:২৯ পিএম
ফেনসিডিল মামলায় তিন মাদক ব্যবসায়ির কারাদন্ড

ছবি: প্রতীকী

ফেনসিডিলের মামলায় তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন , ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন, বেনাপোল নামাজ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর ও বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বিজিবি আমড়াখালী চেকপোস্টে ঝিনাইদহ-ট-০২০১৫৫ ট্রাক তল্লাশি জন্য থামার সংকেত দেয়। ট্রাক থামার সাথে সাথে তিনজন পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ও ট্রাকের মধ্যে রাখা একটি ব্যাগে রাখা আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ২ মাস করে বিনাশ্রমকারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিন জন জামিনে মুক্তি পেয়ে পলাকত রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)