Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মে দিবসে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ সাতক্ষীরা কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ১০:৩০ পিএম
মে দিবসে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ সাতক্ষীরা কল্যাণ সমিতির

সাতক্ষীরায় বাড়ি বর্তমানে যশোরে কর্মরত এমন শ্রমিকদের মাঝে গামছা বিতরণ করে সাতক্ষীরা কল্যাণ সমিতি ছবি: ধ্রুব নিউজ

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সাল। সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খুলনার বিশেষায়িত হাসপাতাল পরিচালক ডা.শেখ আবু শাহীন, অ্যাডভোকেট জিএম মুসা, এস আই আবু হাসান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য  শহিদ জয়, সদস্য রফিকুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নাজনীন হায়দার, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, রায়হান কবির প্রমুখ। বক্তারা বলেছেন, যশোরস্থ সাতক্ষীরা সমিতির বয়স খুব বেশি দিনের না। এ সময়ের মধ্যে সমিতি নানা ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবস উদযাপনের আয়োজন করেছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষ রোপণসহ নানা ধরনের সামাজিক কাজে অংশ নিয়েছে সংগঠনটি। সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করবে সংগঠনটি। সাতক্ষীরা জেলার যে সমস্ত মানুষ যশোরের শ্রম দেন তাদের কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাবে বলে বলা হয়।
আলোচনা সভায় সাতক্ষীরায় বাড়ি বর্তমানে যশোরে কর্মরত এমন অনেক শ্রমিক অংশ নেন। পরে শ্রমিকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে গামছা বিতরণ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)