Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৯:৩৫ পিএম
শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে শ্যামলাগাছি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত শাহিদা বেগম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কোলা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শ্যামলাগাছি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী মোটরসাইকেল শাহিদা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)