Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৫:০৮ পিএম
যশোরে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন

কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের প্রথম ভবনের উদ্বোধনী ফলক পুনঃস্থাপন ও নবনির্মিত বর্ধিত ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

যশোরের সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের প্রথম ভবনের উদ্বোধনী ফলক পুনঃস্থাপন ও নবনির্মিত বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকালে শহরের হুশতলা রোডস্থ বকচর হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বর্ধিত অংশের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ধিত ভবনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যশোরের চিকিৎসাসেবায় কপোতাক্ষ লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই বর্ধিত ভবন উদ্বোধনের ফলে অত্র অঞ্চলের চক্ষু ও ডায়াবেটিক রোগীরা আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন।’ তিনি আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং হাসপাতালের সাফল্য কামনা করেন।

যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি কাজী নাজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দেবাশীষ দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ধিত ভবনটি চালুর ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক রোগীকে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বল্পমূল্যে এবং দ্রুততম সময়ে উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে।

যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের সদস্য এবং চিকিৎসক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)