Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশে ফিরছেন সাকিব!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৭:৫৩ পিএম
দেশে ফিরছেন সাকিব!

সাবিক আল হাসান ছবি: সংগৃহীত

সাকিবের দেশে ফেরা নিয়ে গুঞ্জন ছিল আগেই। যদিও ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন, তা নিয়ে ছিলো ধোঁয়াশা। তবে এবার দেশে ফেরার সম্ভাব্য সময় জানালেন সাকিব নিজেই।
 জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। জাতীয় দলের জার্সি গায়ে তোলেন না প্রায় দেড় বছর।
 তবে এই সময়ে বারবার তার দেশের ফেরার খবর আলোচনায় উঠে এসেছে৷ কিন্তু সবকিছু গুঞ্জন হয়েই রয়ে গেছে। তবে এবার সাকিব নিজেই জানালেন চলতি বছরেই তিনি ফিরবেন।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে ‘স্পোর্টস্টার’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সব সমস্যার সমাধান করে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন।

দেশে ফেরার বিষয়ে সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।

‘প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত তা ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।’- যোগ করেন সাকিব।

গত জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ করেই মামলার সুরাহা করে সাকিবকে আবার দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নেয় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়।

এরপর থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা চলছে। অনেকবার গুঞ্জন শোনা গেলেও কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। যার দায়টা সাকিব দিলেন বিসিবিকেই।

সাকিব বলেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা- দুটির মাঝে পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো- সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।’

এদিকে, সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি সাকিবের ফেরার ব্যাপারে বলেন-

‘ওর যে বিষয়টা আছে, ক্রিকেটিং যেকোনো সুযোগ-সুবিধার জন্য আমাদের দুয়ার সবসময় খোলা। আইনগত বিষয়গুলো আমাদের মন্ত্রী মহোদয় দেখছেন, তারা নমনীয় হওয়ার কথা বলেছেন।’

‘আইনি সমস্যা সমাধান করে তারা ফিরলে আমরা তাদের দুই হাত বাড়িয়ে স্বাগত জানাব।’- যোগ করেন তামিম ইকবাল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)