Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তীব্র গরমে মাদ্রাসার ৫ শিক্ষার্থী অসুস্থ কোটচাঁদপুরে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৮:১৪ পিএম
তীব্র গরমে মাদ্রাসার ৫ শিক্ষার্থী অসুস্থ কোটচাঁদপুরে

কোটচাঁদপুরে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে ১ মাদ্রাসার শিক্ষার্থীকে চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তীব্র গরমের কারণে একটি মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় বুধবার এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে প্রতিষ্ঠানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তবে ৭ম শ্রেণির ছাত্রী ফাতেমার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।

শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, চলমান তাপপ্রবাহে নিয়মিতই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, যা উদ্বেগজনক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মর্নিং ক্লাস চালুর দাবি জানিয়েছেন, যাতে তীব্র গরম এড়িয়ে পাঠদান কার্যক্রম চালানো যায়।

মাদ্রাসার উপাধ্যক্ষ আল মারুফ বলেন, “চলমান তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)