Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিজিবি’র অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০১:০৫ পিএম
বিজিবি’র অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ছবি: সংগৃহীত

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যদের একটি চৌকস টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন কিছু মালামাল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবি সদস্যরা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ​"সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত চলবে।"

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)