নিজস্ব প্রতিবেদক
জামায়াতের যশোর জেলা কার্যালয় মিলনায়তনে “অগ্রসর কর্মী শিক্ষাশিবির চলছে। ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা জামায়াতে ইসলামির “অগ্রসর কর্মী শিক্ষাশিবির-২৬” চলছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচী শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্ব করছেন। প্রধান আলোচক হিসেবে রয়েছেন জেলা সহকারি সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস। এছাড়া জেলা সহকারি সেক্রেটারি হিসেবে বেলাল হোসাইন, মুহাম্মাদ শামসুজ্জামান স্বাগত বক্তৃতা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর সহকারি সেক্রেটারি কে এম আশরাফ এবং এডভোকেট আব্দুল আল মামুনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাগত বক্তৃতায় বক্তারা সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের প্রতিটি কর্মীকে নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বক্তারা সংগঠনের কর্মপদ্ধতি, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষাশিবিরে ১৫০ জন অগ্রসরকর্মী অংশ নিয়েছেন। নানা কর্মসূচীর মধ্যে বিকেল ৫ টা পর্যন্ত “অগ্রসর কর্মী শিক্ষাশিবির-২৬” চলবে।
ধ্রুব/এস.আই