Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পিস স্কুলের শতাধিক শিক্ষার্থীকে হামের টিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৩:২২ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৩:২৪ পিএম
পিস স্কুলের শতাধিক শিক্ষার্থীকে হামের টিকা প্রদান

পিস স্কুলের শতাধিক শিক্ষার্থীকে হামের টিকা প্রদান করা হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর শাখার শতাধিক শিশু শিক্ষার্থীকে হামের টিকা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে যশোর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর শাখার চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম, পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল ও অধ্যক্ষ মো. সারাফাত হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সংক্রামক ব্যাধি থেকে মুক্ত রাখতেই তাদের এই নিয়মিত স্বাস্থ্যসেবামূলক টিকাদান কর্মসূচি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)