Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানুষের অধিকার আদায়ের অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ১২:৪৪ পিএম
মানুষের অধিকার আদায়ের অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র-শ্রমিক-জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ— সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।’

এগিয়ে যাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয়, আমাদের এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে।’

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)