Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই বিপ্লবীদের সাথে সরকারের আচরণ মুনাফিকির নামান্তর: মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ১১:২০ এ এম
জুলাই বিপ্লবীদের সাথে সরকারের আচরণ মুনাফিকির নামান্তর: মোবারক হোসেন

যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। ছবি: ধ্রুব নিউজ

বর্তমান সরকার মুখে বিপ্লবের কথা বললেও বাস্তবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এবং তাদের এই দ্বিমুখী আচরণ জুলাই বিপ্লবের শহীদদের সাথে ‘মুনাফিকি’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। তিনি বলেন, অগাস্টের বিপ্লবে ১৪ শ’র বেশি মানুষ শাহাদাত বরণ করলেও সরকার তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি, যা এখন কেবল জামায়াতে ইসলামীর কাছেই সংরক্ষিত। বিপ্লবের সুফল ভোগ করে বিপ্লবীদের ভুলে যাওয়া স্পষ্ট বিশ্বাসঘাতকতা।

আজ শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসেন বলেন, সরকার নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শহীদ পরিবারগুলো জামায়াতে ইসলামীর মাধ্যমেই সহায়তা পাচ্ছে। যারা নিজেদের রাজপথে বিলিয়ে দিল, তাদের মর্যাদা রক্ষা না করে সরকার স্বার্থপরের মত আচরণ করছে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ইতিহাস টেনে বলেন, যারা দেশের দ্বিতীয়বার স্বাধীনতায় অবদান রেখেছে, তাদের অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিটি শহীদ পরিবারের সাথে সরাসরি যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতে রাজপথ ও সংসদে জোরালো ভূমিকার মাধ্যমে এই মুনাফিকির জবাব দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, নুর-ই আলি নুর আল মামুন, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন, পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতন এবং কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)