Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৯:২০ পিএম
বেনাপোলে এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

ছবি: সংগৃহীত

বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় ওই অভিযান চালান হয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধীন গোগা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যান।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া এস্কাফ সিরাপ ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। চোরাচালান দমনে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলমান থাকবে।

জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)