Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ১০:৪২ এ এম
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বড় অগ্নিকাণ্ড ঘটে ছবি: সংগৃহীত


বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান।কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানবন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার বিমানবন্দরটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। ফলে জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন ধরে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ান এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্রতিবেদনে বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিমানবন্দরটি ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলার শিকার হয়েছে।মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, হামলায় জ্বালানি মজুত করার ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)